মালদা

বর্তমান রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দুর্নীতি সহ ১৭ দফা দাবি নিয়ে বামফ্রন্টের পদযাত্রা।

গতকাল থেকে শুরু সারা পশ্চিমবঙ্গ জুড়ে বামফ্রন্টের পদযাত্রা। আজ মালদা শহর পরিক্রমা করে পুরাতন মালদার বিভিন্ন ওয়ার্ড পরিক্রমা করে মালদা জেলা বামফ্রন্টরে B P M O মঞ্চের বামফ্রন্টের কর্মীরা। বর্তমান রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দুর্নীতির শ্লোগান তুলে মোট ১৭ দফা দাবি নিয়ে তারা এই পদযাত্রা শুরু করেছেন। আগামী ১লা নভেম্বর শিলিগুড়িতে তাদের একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। তাকে সাফল্য মণ্ডিত করতে তাদের এই পদযাত্রা বলে জানান বামফ্রন্টের কর্মী সমর্থকেরা। এরপর তারা গাজোল, চাঁচল সমস্ত এলাকায় পদযাত্রা করে শিলিগুড়িতে একত্রিত হবেন।